প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম তসলিম তালুকদারের (৪৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
একই প্রেস বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতা তসলিম তালুকদারের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রসঙ্গতঃ শুক্রবার ইফতার শেষে মাগরিবের নামাজরত অবস্থায় জায়নামাজে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আরিফুল ইসলাম তসলিম তালুকদার ইন্তেকাল করেন। সোমবার বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মসজিদে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


