ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দুজনই মাদকাসক্ত। এর মধ্যে শোভনকে ২০১৭ সালে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পুলিশ অাটক করেছিল মাদক সেবনের অভিযোগে। অার গোলাম রব্বানীর মাদক সেবন সংক্রান্ত ও নানা অপকর্মের দুইটি অডিও ফোনালাপ ভাইরাল হয়েছে। সেগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে
খোঁজ নিয়ে জানা যায়, মাদক সেবন ছাড়াও এই দুইজনের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। শোভন বিবাহিত। তার স্ত্রী একটি প্রাইমারী স্কুলের শিক্ষিকা। তাছাড়া দীর্ঘদিন তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। নেতা হওয়ার জন্য তার জমা দেওয়া জীবন বৃত্তান্তেও জালিয়াতির অভিযোগ রয়েছে। এদিকে রব্বানির পুল/বিলিয়ার্ড খেলার ব্যবসায় রয়েছে রাজধানীর হাতিরপুলে।
এদিকে নতুন নেতৃত্বে অসন্তোষের জের ধরে ঢাবির মুহসীন হলে মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন অাহত হয়েছে।


