• আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • ক্যারিয়ার
  • যোগাযোগ
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
No Result
View All Result
জয় বাংলা
  • হোম
  • মুক্তিযুদ্ধ
  • মানবতাবিরোধী অপরাধ
  • জাতীয়
  • সারাদেশ
  • জয়বাংলা ফিচার
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • হোম
  • মুক্তিযুদ্ধ
  • মানবতাবিরোধী অপরাধ
  • জাতীয়
  • সারাদেশ
  • জয়বাংলা ফিচার
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
জয় বাংলা
No Result
View All Result
হোম জাতীয়

আ.লীগের পাশে থাকবে ইসলামী দলগুলো

নভেম্বর ৭, ২০১৮
in জাতীয়, প্রধান সংবাদ
আ.লীগের পাশে থাকবে ইসলামী দলগুলো
Share on FacebookShare on Twitter

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসবেন। এ ব্যাপারে ইসলামিক দলগুলোর নেতারা সার্বিক সহযোগিতায় পাশে থাকার অঙ্গীকার করেছেন।’

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আটটি ইসলামী দলের সঙ্গে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাগ্রহণ চলবে।

মঙ্গলবার দুপুরে দুই ঘণ্টা এই সংলাপ হয়। নয়টি ইসলামী দলের নেতারা প্রত্যেকে নিজ নিজ কথা এবং দাবি উপস্থাপন করে।

সংলাপের বিষয় তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, একটা বিষয়ে সকলে একমত হয়েছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শের ব্যাপারে প্রত্যেকে অভিন্ন অভিমত উচ্চারণ করেছেন।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ বছর ধরে যেভাবে দেশ পরিচালিত করেছেন এতে প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসবে -এ ব্যাপারে তারা তাদের সার্বিক সহযোগিতা করবেন বলে অকপটে বলেছেন।

বৈঠকে দ্বিমত বলতে কিছু ছিল না বলেও উল্লেখ করেন কাদের।

সংলাপে অংশ নেয় ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ জালালী পার্টি, আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ, জাকের পার্টি; বাংলাদেশ জাতীয় ইসলামী জোট-বিএনআইএ, বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট, ইসলামিক ডেমোক্রেটিক এ্যালায়েন্স (আইডিএ)।

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামীর নেতৃত্বে নয়টি দলের প্রতিনিধির মধ্যে ছিলেন মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আবুল হাসানাত আমিনী, মাওলানা জসীমউদ্দিন, মাওলানা আব্দুর রশিদ মজুমদার, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা আলতাফ হোসাইন, মাওলানা মুফতী তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফজলুর রহমান, মাওলানা শেখ লোকমান হোসাইন, মুফতি সাখাওয়াত হোসাইন প্রমুখ।

Comments

comments

সাম্প্রতিক সংবাদ

এনএসএ-র জরিপ: কালকের নির্বাচনে কে হচ্ছেন ডাকসুর নেতা

7 years ago

এনএসএ-র জরিপ: কালকের নির্বাচনে কে হচ্ছেন ডাকসুর নেতা

7 years ago
ক্যাম্পাস থেকে ঢাবি’র ছাত্রকে তুলে নিল ডিবি পুলিশ

ক্যাম্পাস থেকে ঢাবি’র ছাত্রকে তুলে নিল ডিবি পুলিশ

7 years ago

জনপ্রিয় সংবাদ

    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • ক্যারিয়ার
    • যোগাযোগ

    © 2018 Joy Bangla, All Right Reserved

    No Result
    View All Result
    • হোম
    • মুক্তিযুদ্ধ
    • মানবতাবিরোধী অপরাধ
    • জাতীয়
    • সারাদেশ
    • জয়বাংলা ফিচার
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য

    © 2018 Joy Bangla, All Right Reserved