• আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপন
  • ক্যারিয়ার
  • যোগাযোগ
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
No Result
View All Result
জয় বাংলা
  • হোম
  • মুক্তিযুদ্ধ
  • মানবতাবিরোধী অপরাধ
  • জাতীয়
  • সারাদেশ
  • জয়বাংলা ফিচার
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • হোম
  • মুক্তিযুদ্ধ
  • মানবতাবিরোধী অপরাধ
  • জাতীয়
  • সারাদেশ
  • জয়বাংলা ফিচার
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
No Result
View All Result
জয় বাংলা
No Result
View All Result
হোম জয়বাংলা ফিচার

আওয়ামী লীগ নির্বাচিত হলে বেকার থাকবে না: পরিকল্পনামন্ত্রী

নভেম্বর ৭, ২০১৮
in জয়বাংলা ফিচার, জাতীয়, প্রধান সংবাদ, সারাদেশ
আওয়ামী লীগ নির্বাচিত হলে বেকার থাকবে না: পরিকল্পনামন্ত্রী
Share on FacebookShare on Twitter
পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, আগামীতে আওয়ামী লীগ আবারও নির্বাচিত হলে ২ কোটি মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে। দেশে কোন শিক্ষিত কর্মক্ষম মানুষকে বেকার থাকতে হবে না।
মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুরে কুমিল্লা-১০ আসনের অধীভূক্ত সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলার আওয়ামী লীগ নেতাদের সমাবেশে বর্তমান সরকারের গত ১০ বছরের অর্থনীতির উন্নয়নের তুলনামূলক চিত্র তুলে ধরতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি অসাধারণ গতিতে এগিয়ে যাচ্ছে। ২০০১ হতে ২০০৬ সময়কালে আমাদের জিডিপির প্রবৃদ্ধি ছিল গড়ে ৫.৪০ শতাংশ। গত দশ বছর গড়ে ৬.৭১ শতাংশ হারে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এখন প্রবৃদ্ধি ৭.৮৬ শতাংশ।
মুস্তফা কামাল বলেন, এখন ডিজিটাল বাংলাদেশ আর কোনো কল্পনা নয়, নিছক কোনো স্বপ্ন নয়-এখন এটা বাস্তবতা। আমাদের প্রত্যেকটি সেক্টরে অগ্রগতি অসাধারণ গতিতে এগিয়ে যাচ্ছে। আমরা এশিয়ার ৫ম টাইগার হিসেবে রূপান্তর হব। আগামী ৫০ সাল পর্যন্ত বিশ্বের যে পাঁচটি দেশ জিডিপিতে সবচেয়ে বেশি সক্ষমতা অর্জনে সফল হবে তার মধ্যে বাংলাদেশ হবে অন্যতম একটি দেশ।
মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই আমাদের সরকারের ধারাবাহিকতা রাখতে হবে। কেননা অতীত ইতিহাস এবং বর্তমানের তুলনামূলক চিত্রই আমাদের বলে দেয় বাংলাদেশকে উন্নত দেশ করার জন্যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সকল প্রকার ষড়যন্ত্র ও অপশক্তির কুটচাল মোকাবিলা করে শেখ হাসিনাকে আবারও সরকার গঠনের সুযোগ দিতে হবে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহাদাত হোসেন তসলিম, জেলা পিপি মুস্তাফিজুর রহমান লিটন প্রমুখ।

Comments

comments

সাম্প্রতিক সংবাদ

এনএসএ-র জরিপ: কালকের নির্বাচনে কে হচ্ছেন ডাকসুর নেতা

7 years ago

এনএসএ-র জরিপ: কালকের নির্বাচনে কে হচ্ছেন ডাকসুর নেতা

7 years ago
ক্যাম্পাস থেকে ঢাবি’র ছাত্রকে তুলে নিল ডিবি পুলিশ

ক্যাম্পাস থেকে ঢাবি’র ছাত্রকে তুলে নিল ডিবি পুলিশ

7 years ago

জনপ্রিয় সংবাদ

    • আমাদের সম্পর্কে
    • বিজ্ঞাপন
    • ক্যারিয়ার
    • যোগাযোগ

    © 2018 Joy Bangla, All Right Reserved

    No Result
    View All Result
    • হোম
    • মুক্তিযুদ্ধ
    • মানবতাবিরোধী অপরাধ
    • জাতীয়
    • সারাদেশ
    • জয়বাংলা ফিচার
    • শিক্ষাঙ্গন
    • খেলা
    • বিনোদন
    • অন্যান্য

    © 2018 Joy Bangla, All Right Reserved